,

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নই হলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নারীদেরকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

তাড়া করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারানোর পর ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি হলো চতুর্থ উইকেটে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু সিহার্শ অপরাজিত থাকলেন ৭১ বলে ৭৪ রানে। তারপরও ২০ ওভার ব্যাটিং করে যুক্তরাষ্ট্রের মেয়েরা ১০৩ রানের বেশি তুলতে পারলেন না। ৫৫ রানের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। ব্যাট করতে নেমে শুধুমাত্র ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে (১ উইকেটে) ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৬৪ বলে ৭৭ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। অধিনায়ক নিগার সুলতানাও কম যাননি। ৪০ বলে ৫৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনিও অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১০৩ রান করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের নারীরা। ৭১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ। তিনি ছিলেন অপরাজিত। বাকিদের মধ্যে লিসা রামজিত ৪১ বলে ২৬ রান করেন। বাংলাদেশের হয়ে সালমা খাতুন এবং নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না