,

ডেঙ্গুতে অধিক ঝুঁকিপূর্ণ রাজধানীর ২৭ ওয়ার্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দুই সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুই সিটিতে চালানো জরিপের ফল বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে বর্ষাকালীন জরিপের প্রতিবেদন তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩টি ও দক্ষিণের ১৪টি ওয়ার্ড ডেঙ্গুতে অধিক ঝুঁকিপূর্ণ। ডিএনসিসি ৪০ ওয়ার্ড ও ডিএসসিসির ৫৮টি ওয়ার্ডের ৩ হাজার ১৫০টি বাড়িতে সার্ভে পরিচালনা করা হয়েছে। ২১টি টিমের মাধ্যমে ১০ দিনব্যাপী এই জরিপ পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। জরিপের ফলাফলে দেখা গেছে, ৩ হাজার ১৫০টির মধ্যে ২ হাজার ৮২৯টি বাড়িতে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে, আর ১৫৯টি বাড়িতে ডেঙ্গু ফলাফল পজিটিভ এসেছে। পজিটিভ আসা বাড়িগুলোর মধ্যে ৬৩টি ডিএনসিসি ও ৯৬টি বাড়ি ডিএসসিসিতে অবস্থিত।

ঢাকাসহ সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪৫ জনের।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর