,

কাশিমপুর কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গাজী সালাহউদ্দিন (৬০) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। অসুস্থজনিত কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

গাজী সালাহউদ্দিন দি ফার্মাস ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ডিভিশনের প্রাক্তন ক্রেডিট প্রধান ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহগুরি রোডের বাসিন্দা। কারাগারে তার কয়েদি নং ৭৫৭৫/এ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, রাত পৌনে ২টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন সালাউদ্দীন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জরুরিভাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে গাজী সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গাজী সালাউদ্দীন দুদকের একটি বিশেষ মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। আজ বুধবার হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর