,

এ কোন সাজে ইলিয়াস কাঞ্চন ও রোজিনা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। সিনেমার সোনালী সময়ে তারা উপহার দিয়েছেন ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। মাঝে দু’জনকে একসঙ্গে না পাওয়া গেলেও, অভিনয়ে ছিলেন নিয়মিত। দীর্ঘদিন পর তারা জুটি বেঁধেছেন ‘ফিরে দেখা’ সিনেমায়। যা নির্মাণ করেছেন চিত্রনায়িকা রোজিনা নিজেই।

এবার এই অভিনেত্রী ‘ফিরে দেখা’র সিনেমার একটি গানের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে মডার্ন বোষ্টমি আর বৈরাগী রূপে দেখা গেছে ইলিয়াস কাঞ্চন ও তকে। ছবিটি ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

রোজিনা বলেন, ‘অনেক বছর পর আমি পূর্ণদৈর্ঘ্য ছবি বানিয়েছি। এর নাম “ফিরে দেখা”। এই প্রথম আমি ছবি নির্মাণ করেছি। এই ছবিতে কাঞ্চন আর আমার একটি গান আছে। যেখানে বৈরাগী আর বোষ্টমি রূপে আমাদের দেখা যাবে। কয়েকদিন আগে আমি আর কাঞ্চন ফটোশুট করেছি মডার্ন বৈষ্টমি আর বৈরাগীর সাজে। ছবিটি সেন্সর হয়ে গেছে। এবার ভালো একটা সময় দেখে মুক্তি দেব।’

‘ফিরে দেখা’ সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নিরব ও স্পর্শিয়া। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের। এর শুটিং হয়েছে রাজবাড়ী জেলার পদ্মা তীরবর্তী এলাকায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না