,

সহপাঠীদের গোসলের ভিডিও করতে আটক ছাত্রীকে চাপ দিত প্রেমিক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গোসলের ভিডিও ফাঁস নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সহপাঠীদের ভিডিও ধারণ করার জন্য গ্রেপ্তারকৃত ছাত্রীকে ব্ল্যাকমেল করত প্রেমিক ও তার বন্ধু।

সম্প্রতি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬০ শিক্ষার্থীর গোসলের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ায় লজ্জায় এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্ত ছাত্রী দীর্ঘদিন ধরে মেয়েদের গোসলের দৃশ্য রেকর্ড করতেন।

সেই ভিডিও হিমাচল প্রদেশের ওই ছাত্রীর প্রেমিক ও তার এক বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হতো। সেখানে এমএমএস বানিয়ে ওই ভিডিও আপলোড করা হতো। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের জেরে পাঞ্জাব প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ওই ছাত্রী, তার প্রেমিক ও এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়। তাদের ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ডে ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, ভিডিও ধারণ করার জন্য প্রেমিক ও তার বন্ধু ব্ল্যাকমেল করত। সেই কারণে বাধ্য হয়ে সহপাঠীদের ভিডিও ধারণ করত সে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না