,

রনির অবস্থা আগের চেয়ে ভালো: ডা. সামন্ত লাল

news-image

নিজস্ব প্রতিবেদক : কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে অনেক ভালো। রক্ত পরীক্ষায় যেসব সমস্যা পেয়েছি সেগুলো এখন উন্নতির দিকে। আশা করি, দ্রুতই আরও উন্নতি ঘটবে’ বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা আজ তার (রনি) ড্রেসিং করিয়েছি। আগের চেয়ে এখন ভালো আছে। এক সপ্তাহ পর আবার ড্রেসিং করা হবে।’

দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, ‘দগ্ধ রোগীদের ক্ষেত্রে আমি বলি যতদিন হেঁটে বাসায় না যাবে ততদিন কিছুই বলা যাবে না ভয় নেই। কারণ পোড়া রোগীদের শরীরে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। রনির হাতে একটু বেশি ক্ষত রয়েছে। গত কয়েকদিনে শরীরের যেমন উন্নতি হচ্ছে এভাবে উন্নতি ঘটলে আশা করা যায় আগামী ৪ সপ্তাহ লাগবে ভালো হতে।’

এদিকে দগ্ধ পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানের (৩১) অবস্থাও আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

গত শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ অন্যরা হলেন, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি