,

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: যুবকের ১০ বছরের কারাদণ্ড

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে শহিদ মিনারে ভাঙচুরের মামলার রায়ে সোহাগ আলী নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল ৭-এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত সোহাগ আলী (২৫) সোনারগাঁও উপজেলার সাহাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কেএম ফজলুর রহমান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিসে প্রদর্শিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সোহাগ আলী কৌশলে বের করে নিয়ে উপজেলা নির্বাহী অফিসের শহিদ মিনার প্রাঙ্গণে ভাঙচুর করছে। এ সময় স্থানীয় লোকজন দেখে সোহাগ আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেন। এ ঘটনায় উপজেলার সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলায় আদালত সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি