,

বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে বাংলাদেশ

news-image

ক্রীড়া ডেস্ক : সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের জয়রথ থামছেই না। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় জয়ের রুপকার ডানহাতি অফস্পিনার সোহেলি খাতুন। প্রায় ৯ বছর পর জাতীয় দলে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচেই করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। যার সুবাদে স্কটিশদের ৭৭ রানে গুটিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। মাত্র ৪২ রানে ৭ উইকেট হারানোর পর মনে হচ্ছিল পঞ্চাশের আগেই হয়তো গুটিয়ে যাবে তাদের ইনিংস। তবে শেষ তিন উইকেটে আরও ৩৫ রান যোগ করে ফেলে স্কটিশরা।

প্রতিপক্ষের মিডলঅর্ডার ধসিয়ে দেওয়া বোলিংয়ে সোহেলি চার ওভারে ১ মেইডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সোহেলি ২০১৩ সালে অভিষেকের পর ২০১৪ পর্যন্ত খেলেন পাঁচটি ম্যাচ। এই আসর দিয়ে প্রায় সাড়ে ৮ বছর পর আবার ফিরেছেন দলে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র এক ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন সোহেলি। যেখানে খরচ করে বসেন ১০ রান। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে দলকে উপহার দিলেন ম্যাচজয়ী পারফরম্যান্স। এছাড়া নাহিদা আখতার ২, সালমা খাতুন ও সানজিদা আখতার মেঘলার শিকার ১টি করে উইকেট।

পরে ৭৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শামীমা সুলতানা ৭ রান করে আউট হয়ে যান। মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৬ রান। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা অধিনায়ক নিগার সুলতানা এবার খেলেন ৩৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর