,

এসএসসি পরীক্ষার্থীদের ২৫টি মোবাইল ফোন ভাঙলেন শিক্ষা কর্মকর্তা

news-image

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের মোবাইল ফোন জব্দ করে তা ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার দুপুরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের কাছ থেকে ২০ থেকে ২৫টি ফোন জব্দ করে তা ভেঙে ফেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ। এ সময় দেহ তল্লাশি করে দুজন কক্ষ পরিদর্শকসহ ২০ থেকে ২৫ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পান তিনি। পরে এসব ফোন জব্দ করে অফিস কক্ষে নিয়ে আসেন আরিফুল্লাহ। এরপর ফোনগুলো বালতির পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখেন এবং পরে মেঝেতে আছাড় মেরে ও ইট দিয়ে থেঁতলে মোবাইলগুলো ভেঙে ফেলেন ওই শিক্ষা কর্মকর্তা।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মফিজুল হক বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরিদর্শনকালে উপজেলার উজ্জলকোঠা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপসহ আরও একজন কক্ষ পরিদর্শক এবং ২০ থেকে ২৫ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পান। ফোনগুলো অফিস কক্ষে এনে ভেঙে ফেলেন শিক্ষা কর্মকর্তা। এর মধ্যে বেশ কিছু দামি মোবাইল ফোনও ছিল। নিয়ম অনুযায়ী অবৈধভাবে মোবাইল ফোন রাখার অপরাধে পরীক্ষার্থী ও পরিদর্শকদের বহিষ্কিার করার কথা। কিন্তু তিনি তা না করে ফোনগুলো ভেঙে ফেলেছেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ বলেন, পরীক্ষার্থীদের কাছে ফোন থাকলে- দিয়ে দিতে বলা হয়েছিল। কিন্তু কেউ দেয়নি। পরে সার্চ করে একেক জনের কাছে একাধিক ফোন পাওয়া যায়। এতে মাথা গরম হয়ে যায় তার। পরীক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে তাদের বহিষ্কার করা হয়নি। খাতা কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। মোবাইল ফোনগুলো ধ্বংস করা হয়েছে। কক্ষ পরিদর্শকদের শোকজ করা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর