পাকিস্তানে সেনাবাহিনীর হামলায় ২০ জঙ্গি নিহত

news-image

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল আফগান সীমান্তের আদিবাসী এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় ২০ জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। শুক্রবার রাতে সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত ২০ জঙ্গির মধ্যে বেশ কয়েকজন তালেবান জঙ্গি কমান্ডার রয়েছেন। তবে ওই অঞ্চল ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং প্রবেশাধিকার সীমাবদ্ধ থাকায় এ হামলার ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাংবাদিকরা। ২০১৪ সালের জুন মাস থেকে এ পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে বিভিন্ন অভিযানে ১৩০০ জঙ্গি নিহত হয়েছেন বলে সেনাবাহিনী দাবি করেছে।  

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান