সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অশ্লীল’ মিউজিক ভিডিও করায় মার খেলেন ২ নারী ইউটিউবার

news-image

বিনোদন ডেস্ক : ভারতে ‘অশ্লীল’ মিউজিক ভিডিও করার অভিযোগ তুলে দুই নারী ইউটিউবারকে ব্যাপক মারধর করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রহড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। আর এমন খবরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।

আহত দুই ইউটিউবার হলেন সন্নতি মিত্র ও শ্রী ভদ্র। তারা দুজনেই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় রহড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২০১৭ সালে ক্যারিয়ার শুরু করেন সন্নতি ও শ্রী। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ইউটিউব চ্যানেল চালু করেন তারা। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ‘রসগোল্লা’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করেন। তাতে সন্নতি ও শ্রীর পাশাপাশি দুই পুরুষ অভিনেতাও রয়েছেন। ইতোমধ্যেই এক লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

ভিডিওর সাফল্য উদযাপন করতে রহড়ার দোপেরিয়া এলাকায় গিয়েছিলেন সন্নতি ও শ্রী। অভিযোগ, সেখানেই দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। তারা প্রত্যেকে হেলমেট পরে ছিল। আর তাদের মুখে ছিল মাস্ক।

আহত ইউটিউবার সন্নতি জানান, তারা একটি সরু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকা মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা এসে প্রথমে শ্রীকে আঘাত করেন। এ সময় শ্রী তাকে ডাকলে তিনি পেছন ফিরে তাকান। তখনই অপর এক দুষ্কৃতী তার মাথার পেছনে আঘাত করে। শুধু তাই নয়, এ সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কোনও তারকা বা তারকা সন্তান না হয়েও কেন এমন ‘অশ্লীল’ ভিডিও তৈরি করেছেন? সেই প্রশ্ন জানতে চাওয়া হয়।

জানা গেছে, নিজেদের দোপেরিয়া যাওয়ার কথা ফেসবুক লাইভে জানিয়েছিলেন সন্নতি ও শ্রী। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই দুষ্কৃতীরা তাদের অবস্থান সম্পর্কে জেনে নেয়। দুই নারী ইউটিউবারের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছেন অনেকে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান