,

ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: ইসি আলমগীর

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর লিখিত বক্তব্য ও ভিডিও ক্লিপের ভিত্তিতে ইভিএমে ভোটের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, অনেক রাজনৈতিক দল ব্যালটে ভোটের কথা বলছিল। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ইসি আলোচনা করেছে। তাদের কাছ থেকে ইভিএমে ভোট করার পরামর্শ পেয়েছে নির্বাচন কমিশন। তাই ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইভিএম ব্যবহারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত রোডম্যাপে সঠিকভাবে উঠে আসেনি—গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে মো, আলমগীর বলেন, ‘সংলাপের সময় রাজনৈতিক দলগুলোর বক্তব্য সবাই দেখেছেন। ইসি কর্মকর্তাদের কাছেও তা রেকর্ড আছে। সেগুলো আমাদের কাছে লিখিতভাবে আছে। তিনবার মিলিয়ে দেখা হয়েছে। আমরা দলগুলোর লিখিত বক্তব্য এবং ভিডিও ক্লিপের ভিত্তিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘ভোট দেওয়ার সময় ইভিএমেও ফটো দেখা যায়। কাজেই একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। কারও আঙুলের ছাপ না মিললে সেই ফটো মিলিয়ে দেখা হয়। যেখানে ইভিএম হয়েছে, সেখানেই কোনো মারামারি, রক্তপাত হয়নি, কোনো কারচুপি হয়নি। তাই সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ইভিএম নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর