,

পদ্মা সেতুর নাট খোলা সেই বায়েজিদের জামিন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদেশে বিচারক বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে। এরপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও মুহাম্মদ শাহীন মীরধা।

গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে শরীয়তপুরের জাজিরা প্রান্তের রেলিংয়ের একটি নাট খুলে ফেলেন বায়েজিদ তালহা। পরে সেটি ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। ওই দিনই সিআইডি তাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেন। নাট খোলার ঘটনায় বায়েজিদকে সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামে এক তরুণকে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না