,

‘স্বামীর খোঁজ চাইতে গিয়ে’ শাশুড়িকে রাস্তায় ফেলে নির্যাতন, পুত্রবধূ আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের কাউনিয়ায় ‘স্বামীর খোঁজ চাইতে গিয়ে’ আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে নির্যাতন করেছেন তার পুত্রবধূ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গতকাল শুক্রবার রাতে পুত্রবধূ রত্না বেগমকে আটক করেছে পুলিশ।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন এক নারী। এ সময় বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চিৎকার করলেও আশপাশের মানুষ দাঁড়িয়ে দেখছিলেন। অভিযুক্ত নারী কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে মাথায় মারতে থাকেন। এ সময় একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। তবে অভিযুক্ত নারী ক্ষিপ্ত হয়ে আবারও বৃদ্ধার ওপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন।

স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী জানান, আয়েশা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে আশরাফুল ইসলাম (৩০) তার স্ত্রীকে নিয়ে পাশে আলাদা বাড়িতে থাকেন। দুই-তিন দিন আগে কাউকে কিছু না বলে আশরাফুল ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ চান রত্না।

একপর্যায়ে শাশুড়িকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তিনি। পরে শুক্রবার বিকেলে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, রত্না বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না