,

সুফিয়া কামালের জন্মদিনে আনন্দ আয়োজন

news-image

শনিবার কবি সুফিয়া কামালের ১০৪তম জন্মদিন। তাঁর জন্মোত্সবকে কেন্দ্র করে গতকাল শুক্রবার কঁচি-কাচার মেলার পক্ষ থেকে আনন্দা-নুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় বর্ণিল হয়ে ওঠে ‘জননী সাহসিকা’র জন্মদিনের অনুষ্ঠানমালা। মেলার শিশুশিল্পীদের গানের সুরে, কবিতার ছন্দে ও নাচের মুদ্রায় অনবদ্য হয়ে ওঠে আয়োজনটি। সঙ্গে ছিল সুফিয়া কামালকে নিবেদিত বিশিষ্টজনদের আলাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। মায়ের স্মৃতিচারণ করেন কবিকন্যা সুলতানা কামাল। আলোচনায় অংশ নেন মেলার উপদেষ্টা শামসুল হুদা। সভাপতিত্ব করেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া সুফিয়া কামালকে নিয়ে কথা বলেন শিশুবক্তা নিশাত। আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় মেলার শিশুশিল্পীদের সম্মেলক গান। সুফিয়া কামালে ছড়াকে গানে রূপান্তর করে সুরের আশ্রয়ে পরিবেশিত হয় ‘গোল করো না গোল করো না ছোটন ঘুমায় খাটে/এই ঘুমকে কিনতে হলো নওয়াব বাড়ির হাটে…’। সুলতানা কামাল বলেন, মানুষকে মানুষ হতে জীবনের শুরু থেকেই সাধনায় ব্রতী হতে হয়। আর সেই সাধনায় নিজেকে সমর্পণ করেছিলেন সুফিয়া কামাল। আজকের শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন ও অনুসরণ করতে হবে। সুফিয়া কামালের মতো মানুষেরাই মানসিক বিকাশের আলোয় এই দেশটিকে গড়েছেন। কখনো নিজের জন্য কিছু করেননি। করেছেন প্রতিটি মানুষের জন্য। আমৃত্যু ধারণ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। আলোচনা শেষে পরিবেশিত হয় নাচ, গান ও কবিতায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। খুদে বন্ধুরা গানের সুরে, কবিতার ছন্দে ও নাচের মুদ্রায় মনোমুগ্ধ করে তোলে আয়োজনটি। নাচ ময়ূরী নাচরে ও মাদলের ধিতাং ধিতাং বোলে গানের  সুরে নৃত্য পরিবেশন করে মেলার এক ঝাঁক শিশুশিল্পী। দুই সারিতে বসে অনেকগুলো কচিকণ্ঠ এক সুরে গেয়ে গেয়ে শোনায় ‘মেঘের কোলে দু’হাত তুলে  কোমল সুরে ডাকি বরষায়’, ‘জয় জয় জয় সুফিয়া কামাল’ ও ‘হে মহিয়সী নারী’সহ বেশ কয়েকটি গান। পাঠ করা হয় ছড়া ও কবিতা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ