,

অনাহারের ঝুঁকিতে সাড়ে ৩৪ কোটি মানুষ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সতর্ক করেছেন, বিশ্ব এখন নজিরবিহীন বৈশ্বিক জরুরি অবস্থা মোকাবিলা করছে। তিনি বলেন, বিশ্বের সাড়ে ৩৪ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে। এছাড়া ইউক্রেন যুদ্ধ সাত কোটি মানুষকে অনাহারের কাছাকাছি ঠেলে দিয়েছে।

ডব্লিউএফপি-এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলি গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, বিশ্বের ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এই সংখ্যা ২০২০ সালে করোনা প্রাদুর্ভাব শুরুর আগের সংখ্যার চেয়ে দুই গুণের বেশি।

ডেভিড বিসলি বলেন, ৪৫টি দেশের পাঁচ কোটি মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ দরজায় কড়া নাড়ছে। এটি অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক।

ক্রমবর্ধমান সংঘাত, মহামারির অর্থনৈতিক প্রভাব, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে যা ক্ষুধার ঢেউ ছিল তা এখন ক্ষুধার সুনামি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে খাবার, জ্বালানি এবং কৃষি জমির সারের খরচ বৃদ্ধি সাত কোটি মানুষকে অনাহারের কাছে ঠেলে দিয়েছে, বলেন ডেভিড বিসলি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইথিওপিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুধান এবং ইয়েমেনে খাদ্য অনিরাপত্তা এবং অনাহারের বিষয়ে বেশি আলোকপাত করেছেন। তবে বিসলি এবং জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস সোমালিয়াতেও খাবারের ঝুঁকিতে পরতে পারে বলে সতর্ক করেছেন।

গ্রিফিথস বলেন, সোমালিয়াতে দুর্ভিক্ষ হবে এবং নিশ্চিত শুধু এই দেশটিতেই তা সীমাবদ্ধ থাকবে না।খাদ্যে অনিরাপত্তার জন্য গ্রিফিথস প্রত্যক্ষ এবং পরোক্ষ যুদ্ধ এবং সংঘাতকে দায়ী করেছেন।

ইয়েমেনে সাত বছর যুদ্ধের পর তিনি বলেন, ১০ জনের মধ্যে ছয় জন দেশটিতে তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। এছাড়া দেশটির আনুমানিক এক লাখ ৬০ হাজার মানুষ বিপর্যয়ের সম্মুখীন এবং পাঁচ লাখ ৩৮ হাজার শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে। এছাড়া ইউক্রেনে যুদ্ধের কারণে ইয়েমেনে মুদ্রাস্ফীতি বাড়ছে বলে জানান গ্রিফিথস।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না