,

ব্যাটারিচালিত রিকশা বন্ধ করছে ডিএনসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে মেয়রের পক্ষ থেকে দেয়া কঠোর নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অসংখ্য অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এতে মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুৎ অপচয় হচ্ছে। কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নেবেন।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তারা পুলিশের সহায়তায় আইনি ব্যবস্থা নেবেন।

গত মঙ্গলবার ডিএনসিসির নগর ভবনে ১৬তম করপোরেশন সভায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সভায় মেয়রের কড়া নির্দেশনা ছিলো ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগের বিষয়ে।

তিনি জানান, ব্যাটারিচালিত রিকশা বন্ধের কার্যক্রম বাস্তবায়ন করতে সব কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া ওই করপোরেশন সভায় অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার এবং কাওরান বাজারের কাঁচাবাজার স্থানান্তর নিয়ে আলোচনা হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর