,

ক্ষণিকের জন্য বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ছিলেন ভারতের আদানি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গৌতম আদানি আজ শুক্রবার বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তবে সেটি ছিল স্বল্প সময়ের জন্য। আদানি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আমাজনের জেফ বেজোস ও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্টকেও টপকে দ্বিতীয় তালিকায় উঠেছিলেন। তবে কিছুক্ষণ পর তৃতীয় অবস্থানে চলে যান। দ্বিতীয় স্থানের জায়গা দখল করে নেয় বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের মূল্য এখন ১৫৪ দশমিক ২ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নেয়া তালিকার তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের এ প্রতিষ্ঠাতার সম্পদের মূল্য এখন ১৫২ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে ২৭৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এলন মাস্ক এখনও সবার উপরেই আছেন।

গত মাসে আদানি আর্নল্টকে টপকে তৃতীয় অবস্থানে আসেন। কিন্তু মাস্ক ও বেজোসের পেছনে ছিলেন। আজকে তিনি বেজোসকে পেছনে ফেলেন।

ভারতের প্রথম প্রজন্মের উদ্যেক্তা গৌতম আদানি। এই ধনকুবের একাধিক অবকাঠামো, খনি, জ্বালানি ও অন্যান্য খাত সংশ্লিষ্ট কোম্পানি আছে।

এনডিটিভি বলছে, গত ৫ বছরে আদানি এন্টারপ্রাইজ বিমানবন্দর, সিমেন্ট, তামা পরিশোধন, ডাটা সেন্টার, গ্রিন হাইড্রোজেন, পেট্রোকেমিকেল পরিশোধন, সড়ক ও সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ দ্রুত বর্ধনশীল খাতগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে।

এছাড়া আদানি কোম্পানির ভবিষ্যতে টেলিকম খাতে প্রবেশ এবং গ্রিন হাইড্রোজেন ও বিমানবন্দরের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা আছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর