,

ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় গোলাম রাব্বানী ছোটনের দল। ম্যাচের ১ মিনিট ৩৪ সেকেন্ডেই গোল পেয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমার থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাজ জাহান স্বপ্না। ১৭ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে দূরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা।

২৪তম মিনিটে মনিকার ক্রসে কৃষ্ণা রানী সরকার পা ছুঁইয়েছিলেন, কিন্তু বল যায় পোস্টের বাইরে। ৩০তম মিনিটে মনিকার আড়াআড়ি ক্রসে কৃষ্ণার হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়।

পাঁচ মিনিট পর মনিকার থ্রু পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। তিনি স্লাইড করার পর ঋতুপর্ণার পায়ে লেগে বল তার সামনেই পড়ে। বাঁ পায়ের নিচু শটে ফাঁকা পোস্টে বল জালে জাড়ান এই ফরোয়ার্ড।

বিরতির ৯ মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন। সংঘবদ্ধ আক্রমণে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল নিয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিং করেন এই ফরোয়ার্ড। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেওয়া সাবিনার ফ্রি কিক গোলরক্ষকের হাত থেকে ফস্কে গেলে সামনে দাঁড়িয়ে থাকা মাসুরা পারভীন টোকা দিয়ে বল জালে পাঠান।

শেষ সময়ে তহুরা খাতুন ব্যবধানটা ৭-০ করেন। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। তাতে বাংলাদেশ ৮-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না