,

১৫ দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪ হাজারের বেশি

news-image

অনলাইন ডেস্ক : দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর বাইরেও বিশেষ করে কক্সবাজারে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি মাসের ১৫ দিনেই রোগী ৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। যা আগস্টের চেয়ে দ্বিগুণ।

আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে কীটতত্ত্ববিদেরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। যেখানে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগী শনাক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে বেড়েছে শিশু আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে কারো জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।গেল মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। আর মৃত্যু হয়েছে ৪০ জনের। যার মধ্যে অন্তত ৮ জনই শিশু।

হাসপাতালগুলোর তথ্য বলছে, বেড়েছে শিশু আক্রান্তের হার। গত ১৫ দিনে আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি আর মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদরা।

এশিয়াসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা কম জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তবুও আমরা ব্যথিত, দুঃখিত এবং উদ্বিগ্ন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর