,

আরিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : স্টারকিড হওয়ায় অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রচুর জনপ্রিয়তা। যদিও অন্যদের মতো খুব বেশি পোস্ট দিতে দেখা যায় না তাকে। তবে একটা ছবি পোস্ট করলেই হইচই পড়ে যায়। ঠিক এই হইচইয়ের মাঝেই আরিয়ানের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী।

সম্প্রতি শাহরুখ-গৌরী পুত্রের একটি ছবি নিজের ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সজল। সাদা টি-শার্ট পরা আরিয়ানের একটি ক্যানডিড ছবি পোস্ট করেন তিনি। পাশাপাশি ছবির সঙ্গে দেন শাহরুখ ও আনুশকা শর্মার সুপারহিট গান ‘হাওয়ায়ে’। আর একটি লাল হার্ট ইমোজি! তারপর থেকেই হইচই শুরু হয়েছে নেটিজেনদের মাঝে! অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি আরিয়ান খানের প্রেমে পড়লেন সজল আলি ?

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় অভিনয় করেছেন সজল আলী। এতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় তাকে দেখা গেছে। শেখর কাপুর পরিচালিত বলিউডের ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ’ সিনেমাতে দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করছেন শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফ প্রমুখ। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা আগামী বছর মুক্তির কথা রয়েছে।

ব্যক্তিগত জীবনে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল আলী। কিন্তু দুই বছর পরেই তাদের ডিভোর্স হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না