,

১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচন, মনোনয়ন পত্র দাখিল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। শেষ দিনে সকালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল
মামুন সরকার জেলা পরিষদ চেয়ারম্যান পদে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময়
তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন প্রদানকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থীরা জেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। মনোনয়ন দাখিল চলে বেলা ৩ টা পর্যন্ত। নির্বাচনে ১৩৯৪ জন জনপ্রতিনিধি তাদের ভোটের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর