,

আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও আসরটির ঠিক আগেই নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। তবে সেই সিরিজের আগে দুবাইতে সপ্তাহখানেকের ক্যাম্প করবে। সেখানে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

গতকাল বুধবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডের ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ৪ ক্রিকেটার। এই দল নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

আজ বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সাপোর্ট করছিল না, সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করব। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।’

আমিরাতের বিপক্ষে ম্যাচগুলো হতে পারে ২৫ ও ২৭ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বিশ্বকাপ দল।

তিনি আরও বলেন, ‘আমাদের ২২ তারিখে যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ব্যাক করব। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর