সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের বার্তা নিয়ে ঢাকায় সোহেল খান

news-image

বিনোদন প্রতিবেদক : ভাই সালমান খানের বার্তা নিয়ে ঢাকায় এলেন বলিউড তারকা সোহেল খান। আজ বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ এই তারকা ঢাকায় নেমে সরাসরি চলে যান বনানীতে। সেখানে ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-্এর আউটলেট উদ্বোধন করেন সোহেল খান।

এর আগেই ‘বিইং হিউম্যান বাংলাদেশ’-্এর ফেসবুক পেজ থেকে এক ভিডিওবার্তায় বলিউড সুপারস্টার সালমান খান বলেন, ‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে ‘‘বিইং হিউম্যান ক্লথিং’’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’

সালমানের সে ব্যবসার অংশ হিসেবে আজ দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এ সময় সোহেল খান নিজেও একটু নেচে তাদের সঙ্গ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাগ্নে আয়ান অগ্নিহোত্রি।

এ সময় সোহেল খান বলেন, ‘এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লাগছে। কারণ, প্রতিটি মানুষ হাসিখুশি। মনে হচ্ছে সবাই সুখী। আরও মনে হলো, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

ভাই সালমান খানের ব্যস্ততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওর (সালমান) এখন অনেক ব্যস্ততা। একসঙ্গে অনেক কাজ হাতে। এজন্যই আমি এসেছি।’

উল্লেখ্য, ২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যখাতে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর