,

‘সবচেয়ে আবেদনময়ী কিন্তু আমিই ছিলাম’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রীদের একজন চিত্রনায়িকা মুনমুন। ১৯৯৭ সালে গুণী পরিচালক এহতেশামের ‘মৌমাছি’ সিনেমার মধ্য দিয়ে রূপালি ভুবনে তার পথচলা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৮৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন শাকিব খানের সঙ্গেও। মাঝে নানা বিতর্কের কারণে সিনেমা থেকে দূরে সরে যান মুনমুন। অবশেষে সেই বিরতির ইতি টেনে আগামী মাসে আবার মূলধারার সিনেমায় ফিরছেন তিনি।

নির্মাতা মিজানুর রহমান মিজানের ‘রাগী’ সিনেমায় ভিন্ন রূপে পাওয়া যাবে এই অভিনেত্রীকে। সিনেমা ও নানা বিষয় নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথা বলেছেন মুনমুন।

বিরতির মাঝেও কিন্তু আপনাকে কয়েকটি সিনেমায় দেখা গেছে। তবে মূল ধারার সিনেমায় কাজ করলেন অনেকদিন পর। কেমন লাগছে?

শুরুতে আপনাদের ধন্যবাদ জানাই, আমার খোঁজ নেওয়ার জন্য। মাঝে যে ক’টি ছবিতে কাজ করেছি, সবগুলোরই ছিল অনুরোধের। আর সেখানে আমার চরিত্রও ছিল একেবারে অল্প সময়ের জন্য। তাই সেগুলো নিয়ে কথা না বলাই ভালো। বলতে পারেন ‘রাগী’ দিয়ে নতুন এক মুনমুনের যাত্রা শুরু হচ্ছে। আর এতে দর্শকরা আমাকে একেবারে ভিন্ন একটি চরিত্রে দেখবেন। নির্মাতা মিজানুর রহমান মিজান ও সিনেমার টিম সবাই বেশ আন্তরিক ছিল, তাই কাজটি করেও বেশ আনন্দ পেয়েছি। আর এই সিনেমায় নতুন-পুরোনো মিলিয়ে বেশ ক’জন জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন। সব মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি