সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেনাদের যেভাবে প্রেমের ফাঁদে ফেলছেন পাকিস্তানের গুপ্তচর!

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় জওয়ানদের প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের গুপ্তচরদের বিরুদ্ধে। এই নিয়ে সচেতনতা বাড়াতে ভারতীয় পুলিশ নানা পদক্ষেপ হাতে নিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এমনি এক ঘটনা ঘটেছে ভারতের সেনাবাহিনীর এক বন্দুকধারীর সঙ্গে। ওই ব্যক্তির নাম প্রদীপ। ২০২১ সালের জানুয়ারিতে ফোনে রিয়া নামে এক নারীর সঙ্গে পরিচয় হয় প্রদীপের। এক সময় তা প্রেমে রুপ নেয়। প্রদীপের বিশ্বাসই হয়নি তার প্রেমিকা একজন পাকিস্তানি গুপ্তচর। এমনকি গোয়েন্দারা রিয়ার পাকিস্তানি গুপ্তচর হওয়ার বেশ কিছু প্রমাণ দেখালেও তা বিশ্বাস করেননি প্রদীপ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, প্রদীপ কুমার ও রিয়ার প্রেম ছিল ১৬ মাসের। সরাসরি তাদের কোনো দিন দেখা হয়নি। কিন্তু তারপরও রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। রিয়া পরিচয় দেন, তিনি ভারতের বেঙ্গালুরুর একটি সামরিক হাসপাতালের একজন লেফটেন্যান্ট কর্নেল। তার সঙ্গে সংসার করারও স্বপ্ন দেখেছিলেন প্রদীপ। কিন্তু নিমেষেই প্রদীপের সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায়।

সম্প্রতি পাকিস্তানি গুপ্তচরকে সাহায্য করার জন্য প্রদীপকে গ্রেপ্তার করেছেন ভারতের গোয়েন্দারা। প্রদীপ যে নারীর প্রেমে পড়েছিলেন, তিনি ভারতীয় সেনার কোনো কর্মকর্তা ছিলেন না বলে দেশটির গোয়েন্দারা জানিয়েছেন।

গোয়েন্দাদের দাবি, রিয়া একজন পাকিস্তানি গুপ্তচর। তাই পাকিস্তানি গুপ্তচরকে সাহায্য করার জন্য সামরিক বিভাগের গোয়েন্দারা প্রদীপকে নিজেদের হেফাজতে নেন। প্রদীপের কাছ থেকে রিয়া ভারতীয় সেনার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠে।

দেশটির সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, শুধু প্রদীপই নয় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এমন অনেককেই প্রেমের ফাঁদে ফেলে পাকিস্তানি গোয়েন্দারা তথ্য হাতিয়ে নিচ্ছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

রাজস্থান পুলিশের এক কর্মকর্তা জানান, সেনা জওয়ান বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলছেন পাকিস্তানি গুপ্তচররা। এরপর তাদের কাছ থেকে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছেন। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত রাজস্থানে এমন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানাচ্ছেন, প্রায়ই মিসড কল দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে তারা ভারতীয় সেনাদের ফাঁদে ফেলেছেন। এমনকি মাঝেমধ্যেই নিজেদের নগ্ন ছবি বা ভিডিও ক্লিপও তাদের পাঠিয়ে থাকেন পাকিস্তানি গুপ্তচররা। অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় নারী হিসেবে ভুয়া প্রোফাইল খুলে ভারতীয় সেনাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিচ্ছেন পাকিস্তানিরা।

রাজস্থান পুলিশের অতিরিক্ত ডিজি (নিরাপত্তা) এস সেনগাথির বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দারা বিশেষ করে নারীরা তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিরক্ষা কর্মী এবং বেসামরিক ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ ধরনের কার্যক্রম বাড়ছে। এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনকে বিশেষভাবে টার্গেট করছে পাকিস্তানি গোয়েন্দারা। এ নিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে। কেউ সন্দেহজনক কোনো ফোন পেলেই স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর