,

করোনায় আক্রান্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর ছিল সিইসির। আজ বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। তাকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি।

কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিইসির অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম।

‘আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’

গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব পাওয়ার সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না