,

ত্রয়ীর গোলে জয় পিএসজির

news-image

ক্রীড়া ডেস্ক : ইসরাইলের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। তাতে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। তবে পিএসজি ত্রয়ীর গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি এই ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।

জারুন শিরির গোলে পিছিয়ে পড়ার পর মেসির রেকর্ড গড়া গোলে সমতা ফেরায় পিএসজি। পরে আর্জেন্টাইন খুদেরাজের পাস থেকেই এমবাপের গোলে এগিয়ে যায় দলটি। শেষ দিকে জালের দেখা পান নেইমারও।

ম্যাচে বলতে গেলে সমান তালে লড়েছে হাইফা। ৪৪ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৩টি শট নেয় স্বাগতিকরা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে পিএসজির ১৬ শটের ছয়টি ছিল লক্ষ্যে, এর তিনটিতে হয়েছে গোল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচে ২৪ মিনিটে এগিয়ে যায় হাইফা। ডোলেভ হাজিজিয়ার দুর্দান্ত ক্রসে জারুন শিরির ভলিতে বল জালে জড়ালে এগিয়ে যায় ইসরাইলি ক্লাব হাইফা।

৩৭ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে পিএসজি। এমবাপের পাস হাইফার ডিফেন্ডার ডিলান বাতুবিনসিকার পায়ে লেগে যায় মেসির কাছে। বাঁ পায়ের আড়াআড়ি শটে জাল কাঁপান রেকর্ড সাতবারের ব্যালন ডি’ অর জয়ী তারকা সমতায় ফেরান দলকে।

চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির ১২৬তম গোল। সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গোল করলেন টানা ১৮ আসরে এবং গড়লেন ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিএসজি। যার সুফল মেলে ৬৮তম মিনিটে। দুর্দান্ত এক পাসে এমবাপেকে খুঁজে নেন মেসি। প্রথম স্পর্শে দূরের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড। এক গোলে এগিয়ে যায় তারা।

সমতায় ফিরতে মরিয়া হাইফার কফিনে শেষ পেরেকটি ঠুকেন নেইমার। ৮৮তম মিনিটে ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান সুপারস্টার (৩-১)। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

গ্রুপের অন্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ দল বেনফিকা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না