মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।

এ উপলক্ষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হওয়ায় পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যাতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর