,

কেন ৫ দিন যৌনপল্লিতে ছিলেন নিপুণ?

news-image

বিনোদন প্রতিবেদক দৌলতদিয়া ঘাটে যৌনপল্লিতে টানা পাঁচদিন ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। আর সেখানে থেকে খুব কাছ থেকে দেখেছেন যৌনকর্মীদের জীবনযাপন। কিন্তু কেন তিনি সেখানে ছিলেন?

এমন প্রশ্নে উত্তরে নিপুণ বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সেখানে পাঁচদিন থাকতে হয়েছে। যা উঠে আসবে “বীরত্ব” সিনেমার গল্পে। যা দেখলে দর্শক বুঝবেন, কেন আমি সেখানে ছিলাম।’

সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমাটি আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আর গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের পতিতালয়ে থাকার অভিজ্ঞতার কথা জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

নিপুণ বলেন, ‘সিনেমায় আমি একজন যৌনকর্মীর চরিত্রে কাজ করেছি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যৌনকর্মীদের ভোটাধিকার দিয়েছেন। সিনেমায় তারই একটি অংশ উঠে আসবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দৌলতদিয়া ঘাটেই শুটিং করেছি। করোনার কিছুটা শেষের দিকে অক্টোবর মাসে কাজ শুরু হয়। এমন চরিত্র আগে কখনও করিনি, তাই চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। পাঁচদিন থাকার পর মোট ১৫ দিন ওখানে শুটিং করেছি। এটা অন্যরকম অভিজ্ঞতা। তাই হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।’

‘বীরত্ব’ সিনেমায় নিপুণ ছাড়াও অভিনয় করেছেন ইমন, নবগাত নিশাত নাহার সালওয়াসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর