,

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ১২

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১২জনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রোববার কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার খবর পেয়ে কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পরে অসামাজিক কার্যকলাপকালে ১২ নর-নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. আশরাফুল আলম (৬০), মো. মমিন মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (৩৭), মো. বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ (১৯), মো. খালেদ হোসেন হিমেল (২২), মোছা. জাকিয়া সুলতানা পলি (২১), মোছা. মুক্তি (২৬), মোছা. শারমিন আক্তার(২০), মোছা. মনি আক্তার (২০), জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তাদের সাথে হোটেলের দুই দালালকেউ আটক করা হয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি