,

জরুরি অবতরণ করল ইমরান খানের উড়োজাহাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী একটি উড়োজাহাজ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ডেইলি পাকিস্তান জানায়, কারিগরি ত্রুটির কারণে গত শনিবার ইমরানকে বহনকারী উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। দেশটির এআরওয়াই নিউজ টিভির খবরে বলা হয়, সরকারবিরোধী সমাবেশে যোগ দিতে একটি বিশেষ উড়োজাহাজে ইমরান গুজরানওয়ালা শহরে যাচ্ছিলেন। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটির পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করতে সক্ষম হন। জরুরি অবতরণের পর ইমরান সড়কপথে গুজরানওয়ালায় যান। গুজরানওয়ালায় গিয়ে তিনি সমাবেশ করেন।

তবে মাঝ আকাশে ইমরানকে বহনকারী উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়ার কথা অবশ্য অস্বীকার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলটির নেতা আজহার মাশওয়ানিকে বলেন, উড্ডয়নের পর খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি ইসলামাবাদে ফিরে আসে। পিটিআইয়ের এই নেতা টুইট করে বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটির খবর ঠিক নয়।

গুজরানওয়ালার সমাবেশে ইমরান সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান সরকারের অধীন দেশ ও অর্থনৈতিক অবস্থার আরও পতন ঘটলে তার জন্য তাদের দায়ী করা হবে। পিটিআইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের জনগণকে দেশজুড়ে বিভিন্ন জায়গায় বেরিয়ে আসার আহ্বান জানান ইমরান।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। তাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তার। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরিফের নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি