,

জাতীয় দলের সব মুসলিম ক্রিকেটাররাই রোজা রেখেছিলেন

news-image

বৃহস্পতিবার রাতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পাওয়ার পর স্টেডিয়াম থেকে টিম হোটেলে ক্রিকেট দলের ফিরতে ফিরতে রাত ২টা বেজেছে। হোটেলে পৌঁছে সেহরি খেয়ে রোজার নিয়ত করে ঘুমিয়েছেন মাশরাফি-মুশফিকরা। টিম ম্যানেজম্যান্ট সুত্রে জানা গেছে, দলের সব মুসলিম ক্রিকেটারেই রোজা রেখেছেন।
তাসকিন বলেছেন, ভেবেছিলাম প্রথম দিন একটু কষ্ট লাগবে। কিন্তু না খুব বেশি কষ্ট লাগেনি। মায়ের খাবার আমার এমনিতেই প্রিয়। যেহেতু সুযোগ পেলাম, বাসায় গিয়ে পরিবারের সবার সঙ্গে ইফতার করব।
মায়ের সঙ্গে ইফতার করতে আরাফাত সানি দুপুরের মধ্যেই বের হয়েছেন আমিন বাজারের উদ্দেশ্যে। তিনি বলেন, হোটেলে থাকতে ভাল লাগছে না। ভাবলাম একটু ঘুরে আসি। এ ছাড়া রোজা রেখেছি; চিন্তা করলাম সুযোগ যেহেতু আছে, মায়ের সঙ্গে ইফতারটা করে আসি।মুস্তাফিজের মামার বাসা মিরপুরে, তিনি সেখানেই ইফতারি করবেন বলে জানিয়েছেন। অবশ্য ইফতার শেষ করেই রাতে সব ক্রিকেটারকেই হোটেলে ফিরতে হবে।
শুক্রবার জুম্বার নামাজ শেষে পুরো দলের সঙ্গেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে বিস্তর আলোচনা করেছেন। তার আলোচনা শেষে টিম ম্যানেজম্যান্টও ছোটখাটো একটি টিম মিটিং সেরে ফেলেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে রবিবার। এই ম্যাচ সামনে রেখে শনিবার অনুশীলন করবেন টাইগাররা; সকাল দশটায় বাংলাদেশ এবং দুপুর আড়াইটায় ভারতীয় দল অনুশীলন করবে।


শুক্রবার মূলত রিজার্ভ ডে হিসেবে সিডিউলে উল্লেখ্য ছিল। বৃহস্পতিবার বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে প্রথম ম্যাচটি বিঘ্নিত হলে তা অনুষ্ঠিত হতো শুক্রবার। তবে ভাল ভাবেই প্রথম ম্যাচটি শেষ হওয়ায় রিজার্ভ ডে ব্যবহারের প্রয়োজন হয়নি। এই কারণে শুক্রবার ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। এদিন ছুটি কাটিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ