,

এশিয়া কাপ চ্যাম্পিয়নরা কত টাকা পাবে

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। আজ রোববার যারাই শিরোপা জিতবে তারাই ট্রফির পাশাপাশি মর্যাদাও জিতবে। তবে ফাইনাল শেষে অর্থিক দিক থেকেও লাভবান হবে চ্যাম্পিয়নরা।

২০১৮ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। তবে ওয়ানডে ফরম্যাটের সেই আসরে প্রাইজমানি খুবই কম ছিল। সেবারও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে শিরোপাজয়ী ভারত ৬০ হাজার ডলার পেয়েছিল, আর রানার্সআপ বাংলাদেশ পেয়েছিল ৩০ হাজার ডলার।

এবারের এশিয়া কাপের প্রাইজমানি বেড়েছে তিন গুণের বেশি। পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে এখন বেশ বড় অঙ্ক হাতে তোলার হাতছানি।

চলমান এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি তিন লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা)। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাস।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর