শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছর পর চীনের বাইরে যাচ্ছেন শি

news-image

অনলাইন ডেস্ক : দুই বছরের বেশি সময় পর চীনের বাইরে সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহে মধ্য এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর শি’র এটি প্রথমবারের মতো বিদেশ সফর।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার রাষ্ট্রীয় সফরে কাজাখস্তান যাবেন শি। এরপর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সামিটের পুতিনের সঙ্গে দেখা করবেন। কাজাখস্থান ও ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।

পুতিনের পররাষ্ট্রনীতি মিত্র ইউরি উশাকভ গত সপ্তাহে রিপোর্টারদের বলেন, ধারণা করা হচ্ছে পুতিন শি’র সঙ্গে সামিটে দেখা করবেন। তবে এই নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানায় ক্রেমলিন। এদিকে চীনও শি’র ভ্রমণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলেনি।

পুতিনের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে শি তার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে পুতিন এশিয়ায় তাদের অবস্থান প্রদর্শন করতে সক্ষম হবেন।

রিপোর্ট বলছে, দুই এই নেতাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের বিরোধীতা দেখাতে পারবেন। কেননা ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমারা নানা নিষেধাজ্ঞায় জর্জরিত করেছে রাশিয়াকে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দু: অনুপ্রবেশকারীদের আদালতের আগে সীমান্তে ফেরত পাঠানো হবে

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদলের

বাংলাদেশি পাসপোর্টে আবার ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হচ্ছে

গণস্বাস্থ্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স চালু করলো

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ ছত্রভঙ্গ করেছে

খালেদাকে দেওয়া ‘কালো মানিক’ এবার বিক্রয়ের পথে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ঈদে ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা সচল রাখার নির্দেশ

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি

৬ জেলায় রাতের ঝড়ের সতর্কতা

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্স ৩২ হাজার কোটি টাকা

রামিসাসহ সকল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল