,

ভোটের সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেলের বিধান চায় ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

সাংবাদিকরা নির্বাচন কমিশনের চোখ-কান উল্লেখ করে এ কমিশনার বলেন, আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।

ইসি আহসান হাবিব বলেন, দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধা দেয়, হামলা করে, ইকুইপমেন্টস এবং সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া, সর্বনিম্ন এক বছর এবং জরিমানার বিধান রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইনে নতুন এ ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর