,

জেলে ঢোকালে ‘বিপজ্জনক’ হয়ে উঠবেন ইমরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তাকে যদি কারাগারে পাঠানো হয়, তা হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। একই সঙ্গে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে করা সন্ত্রাসবাদের মামলার শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা হয়েছে। ইসলামাবাদের সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার শুনানিতে অংশ নিতে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ইসলামাবাদের হাইকোর্টে যান ইমরান খান। ওই দিন দুপুর থেকে আদালতে শত শত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

এদিকে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের ঘনিষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে গোপন সাক্ষাতের খবর নাকচ করে দিয়েছেন ইমরান খান। সন্ত্রাসবাদের মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে জামিনে আছেন। ১২ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি