,

ফ্যামিলি কার্ডে আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জাননো হয়, আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এ সময় উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) একেএম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিউল্লাহ সফি।

আরও জানানো হয়, এ বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ-সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি