বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কার মাথায় উঠবে মরুর মুকুট, কী বলছে পরিসংখ্যান?

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে আজ রোববার মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তানের ১০ আর শ্রীলঙ্কার অপেক্ষা ৮ বছরের। এশিয়া কাপের সোনালি ট্রফিটা নিজেদের করতে তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, তবে ছেড়ে কথা বলবে না পাকিস্তানও। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে।

দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২২ বার। সেখানে ১৩ জয়ে এগিয়ে বাবর আজমের দল। আর লঙ্কানদের জয় ৯টি। অবশ্য দুবাইয়ের পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা। তিন দেখায় দুই জয় দাসুন শানাকার দলের। শ্রীলঙ্কার জন্য তার থেকেও বড় আশার কথা হচ্ছে, সবশেষ চার দেখায় সবটাতেই জয় পেয়েছে তারা।

এশিয়া কাপে এর আগে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। ১৯৯৮ সালে ট্রফিটা নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা। সেই প্রতিশোধ অবশ্য ২০০০ সালে তুলে নিয়েছে পাকিস্তান।ফাইনালে নামার আগে বাবর আজমের দলের চিন্তা ড্রেস রিহার্সেল ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। তবে দলটির পেস অ্যাটাক আছে দারুণ ছন্দে। তরুণ নাসিম শাহ অভিষেক আসরেই নজর কেড়েছেন। ফাইনালের আগে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, টি-টোয়েন্টিতে সবে অভিষেক হয়েছে আমার। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা করছি। ফাইনালে সেটি কাজে লাগাতে চাই। অভিষেক আসরে ট্রফি জেতা হবে দারুণ ব্যাপার। দেশের মানুষের জন্য আমরা ট্রফিটা জিততে চাই। তবে শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ছেড়ে কথা বলার পাত্র নয় শ্রীলঙ্কাও। আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দাসুন শানাকার দল। দেশটির ক্রিকেটের নতুন উড্ডয়নের বার্তা দেওয়া দলটা সোনালি ট্রফিটা নিয়েই ফিরতে চাইবে দেশে।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু