,

রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা!

news-image

অনলাইন ডেস্ক : বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ হয়তো বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’। খবর অনুযায়ী, এর মধ্যেই বক্স অফিসে ৩৭ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, হিসাব বলছে, গোটা বিশ্বে মাত্র একদিনেই ‘ব্রহ্মাস্ত্র’ ব্যবসা করেছে ৭৫ কোটি টাকার।

গ্রাফিক্সের কারসাজি, রণবীর, আলিয়ার পাশাপাশি ক্যামিও চরিত্রে বলিউডের তারকারা। ‘ব্রহ্মাস্ত্র’ দেখে শাহরুখের অনুরাগীরা তো হইচই শুরু করে দিয়েছে। ছবির পরতে পরতে রয়েছে একের পর এক চমক।

জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় ভাগ নাকি আরো বেশি চমকপ্রদ। গুঞ্জন, দ্বিতীয় ভাগে রণবীরের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকা কনফার্ম হলেও, হৃত্বিক বা রণবীর কেউই এখনো সবুজ সংকেত দেননি।

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় বয়কটের মুখে পড়েছে রণবীর-আলিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’ও। এর মধ্যেই রণবীরের গোমাংস নিয়ে পুরনো এক মন্তব্যে জেরে বিতর্ক উঠেছে এই ছবি নিয়ে। প্রযোজকরের চিন্তা এই বিতর্ক হয়তো প্রভাব ফেলতে পারে বক্স অফিসে। তবে আপাতত ট্রেন্ড যা বলছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবি এর মধ্যেই বক্স অফিসে আলোড়ন তুলেছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার পর্যন্ত অগ্রিম বুকিং থেকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঝুলিতে এসেছে ১৮ কোটি টাকা। মূলত এই হিসাব জনপ্রিয় মাল্টিপ্লেক্স পিভিআর, আইনক্স ও সিনেপ্লেক্সের নিরিখে। অনুমান ২৭ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত রোজগার হতে পারে শুধুমাত্র অগ্রিম বুকিংয়ে।

বলিউডের সময়টা একেবারে ভালো যাচ্ছে না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’। ‘রক্ষা বন্ধন’, ‘শামশেরা’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো সিনেমাও দর্শকদের বিশেষ পছন্দ হয়নি। অন্যদিকে নজর কাড়ছেন দক্ষিণী সুপারস্টাররা। ‘আরআরআর’, ‘কেজিএফ : চ্যাপ্টার ২’-এর মতো সিনেমা তুমুল ব্যবসা করেছে। এমন পরিস্থিতিতেই বি-টাউনের অনুরাগীদের ভরসা রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। ছবির অগ্রিম বুকিংয়ের হিসেব দেখে আশায় বুক বাঁধছেন প্রযোজক-পরিচালকরা। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না