,

কুবির চুড়ান্ত পরীক্ষা স্থগিত

news-image

কুবি প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহতদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সকল চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাস টেস্ট ও মিডটার্ম পরীক্ষা চলমান থাকবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার ও সোমবারের (১১ ও ১২ সেপ্টেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে পুনঃনির্ধারণ করে নেয়ার কথা বলা হয়। এছাড়া সংঘর্ষের ঘটনায় শিগগিরই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

মো: আমিরুল হক চৌধুরী বলেন, ছাত্ররা যেহেতু আহত আছে তাই কোনো ধরণের পরীক্ষাই হবে না। আমরা তো আর জানি না যে কার ফাইনাল আর মিডটার্ম চলতেছে। প্রেজেন্টেশন বা ইনকোর্স ভাইভা নিয়ে জানতে চাইলে তিনি জানান এসব ব্যাপারে আলোচনা হয়নি।

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না