,

পাকিস্তানকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরটির সেমিফাইনালে ওঠার পথ আরও সহজ হলো বাংলাদেশের।

এর আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।

আজ শনিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নাম বাংলাদেশ। যেখানে সাফে পাকিস্তানের বিপক্ষে প্রথম মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।

এদিন প্রথমার্ধেই পাকিস্তানের জালে ৪ গোল দেন সাবিনারা। খেলার মাত্র তৃতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। এর প্রায় ২৫ মিনিট পর সিরাত জাহান স্বপ্না ব্যবধান দ্বিগুণ করেন।

পরের দশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। মনিকা চাকমার পাসে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আর পরে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। আর দলের হয়ে আরও একটি গোল করেন ঋতুপর্ণা।

আজ দিনের আরেক ম্যাচে ভারত-মালদ্বীপ লড়াইয়ে ভারতের মেয়েরা জিতলেই সেমিতে উঠবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর