,

গুমের তালিকার ৩৫ জনকে আমরাই খুঁজছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুম হয়েছে বলে ৭৬ জনের যে তালিকা সরকারকে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ৩৫ জন বিভিন্ন অপরাধে জড়িত। তাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

আজ শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থসামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাজার হাজার মানুষ গুম হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। গুমের তালিকা চাওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে ৭৬ জনের তালিকা দেওয়া হয়। এই তালিকার মধ্যে ১০ জন বিএনপির কর্মী। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আর ৩৫ জন বিভিন্ন ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা, সম্পদ পোড়ানোর মামলায় পালিয়ে বেড়াচ্ছে। আমরা নিজেরাই তাদের খুঁজছি। একজন আবার জেলে আছে।’

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সূত্র দিয়ে বলা হয়, গত ৫ বছরে দেশে ২ হাজার ৮০৩টি হিন্দু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিসংখ্যানের বিষয়ে আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যারা সম্পত্তি বিনষ্ট করেছে তাদের বিস্তারিত তালিকা দেবেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না