,

কার মাথায় উঠছে কোহিনূর খচিত মুকুট?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার বিকেলেই বাকিংহ্যাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয় যে, স্কটল্য়ান্ডের বারমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানী। তার অবর্তমানে ব্রিটেনের শাসকের গদিতে বসতে চলেছেন তার পুত্র প্রিন্স চার্লস। ক্ষমতার হাতবদলের সঙ্গে সঙ্গেই একাধিক পরিবর্তনও আসবে। তবে বর্তমানে যে বিষয়টি সবথেকে বেশি চর্চায়, তা হল রানি দ্বিতীয় এলিজাবেথের পর কোহিনূর এবার কার মাথায় উঠবে?

এদিকে, গত বছরই রানী দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা করেছিলেন যে প্রিন্স চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়েল ক্যামিলিয়াই কুইন কনসর্ট হবেন। যখন তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন, সেই সময় তাকে কোহিনূর বসানো বিখ্যাত সেই মুকুট পরিয়ে দেওয়া হবে।

ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজগদির দায়িত্ব গ্রহণ করতে হয়। সেই প্রথা অনুযায়ীই আজ ব্রিটেনের পরবর্তী শাসক হিসাবে প্রিন্স চার্লস শপথ গ্রহণ করবেন। সেই সময়ই ক্যামিলিয়ার মাথায় উঠবে কোহিনূর খচিত মুকুট।

১০৫.৬ ক্যারাটের এই কোহিনূর হিরে নিয়ে বিতর্কের শেষ নেই। চতুর্দশ শতাব্দীতে ভারতের গোলকোন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল এই কোহিনূর। ভারতে ব্রিটিশ শাসকরা আসার পরে, ১৮৪৯ সালে পাঞ্জাবের অধিকার গ্রহণের পরই কোহিনূর নিয়ে চলে যায় ব্রিটিশ শাসকরা। সেই হিরে তুলে দেওয়া হয় রানি ভিক্টোরিয়ার হাতে। তারপর থেকে ব্রিটেনেই রয়ে গিয়েছে কোহিনূর।

 

১৯৩৭ সালে কিং জর্জ ষষ্ঠের করোনেশন বা শাসক হিসাবে দায়িত্ব গ্রহণের সময় প্ল্যাটিনামের মুকুট তৈরি করা হয়। ওই মুকুটের মধ্যমণিই কোহিনূর। প্রথম এই মুকুট পরেন রানি এলিজাবেথ। বর্তমানে লন্ডন টাওয়ারেই সাজিয়ে রাখা রয়েছে এই মুকুট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না