,

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ দাবি, অবরোধকারীদের ওপর লাঠিপেটা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত ও দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল ৪টা ১৫ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। অনুরোধ না শুনে সেখানে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যান। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হন। আমাদের ৩ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। প্রথমে পুলিশ তাদের অবরোধ না করার অনুরোধ জানায়। অবরোধ প্রত্যাহার না করে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় কাউকে আটক করা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না