সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বর থেকে চালু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল। মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডিটিসিএর এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে ভাড়া দিতে হবে ৬০ টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া একই, ২০ টাকা। এ ছাড়া প্রথম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।

আবার পল্লবী থেকে মিরপুর-১১ বা কাজীপাড়া যে কোনো স্টেশনে নামলেই ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া বা আগারগাঁও যে কোনো স্টেশনে নামলেই ভাড়া দিতে হবে ৩০ টাকা।

এদিকে মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা, কারওয়ান বাজার ৪০ টাকা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই দূরত্ব থেকে সচিবালয় বা মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৬০ টাকা। তবে কমলাপুর পর্যন্ত যেতে আরও ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে।

অপরদিকে, ফিরতি পথে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো স্টেশনে ২০ টাকা, শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, ফার্মগেট ৪০ টাকা, বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন পর্যন্ত ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং উত্তরার দিয়াবাড়ি অর্থাৎ শেষ স্টেশন পর্যন্ত ৯০ টাকা ভাড়া দিতে হবে।

এর আগে, মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে চলাচল একদম ফ্রি। আর ভাড়া নির্ধারিত হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা। সেক্ষেত্রে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান