বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১২৩৫ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৩৫ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২১৯ টাকা। সে হিসেবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।

এর আগে গত রোববার (৪ সেপ্টেম্বর) দাম বাড়ানো হবে না বলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। বিজ্ঞপ্তিতে এ মাসে মাসের ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ঘোষণা স্থগিত করে তারা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘোষণার জন্য অনুষ্ঠেয় ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু