,

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতা আগের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো চুয়াডাঙ্গায়।মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কিশোরগঞ্জের নিকলিতে, ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর