,

ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

news-image

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়না। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটি নিশ্চিত করেন ভারতীয় জাতীয় দলের সাবেক এই ব্যাটার। এর আগে ২০২০ সালে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি।

অবসরের ঘোষণায় টুইটারে রায়না কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লা, বিসিসিআই ও উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি।

রায়না লিখেন, দেশ ও রাজ্য ইউপিকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মানের। আমি ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই, ইউপিক্রিকেট, চেন্নাই ও রাজীব শুক্লা স্যারকে এবং আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন।

এর আগে ২০২০ সালে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণা কয়েক মিনিট বাদেই নিজেও অবসর নেন রায়না।

৩৫ বছর বয়সী রায়না ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তিনি ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে জাতীয় দলের হয়ে তিনি ৮ হাজারের কাছাকাছি রান করেছেন।

এছাড়া আইপিএলের সফল দল চেন্নাই সুপার কিংসের ২০২১ মৌসুম পর্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়না। তবে ২০২২ মৌসুমে তাকে কোনো দলই তাদের স্কোয়াডে ডাকেনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি