,

রাজধানীর বিলাসবহুল ফ্লাটে মাদক, সেলিম কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের মামলায় বলাকা ব্লেড (বর্তমান সামাহ রেজর ব্লেডস) ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সেলিম সাত্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান।

আসামির পক্ষে অ্যাডভোকেট সালেহ উদ্দিন জামিন আবেদন করে বলেন, ‘সেলিম সাত্তার ঘটনার সাথে জড়িত না। তিনি সুইজারল্যান্ডের নাগরিক। হয়রানি করতে মামলায় তাকে জড়ানো হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তার জামিন প্রার্থনা করছি।’ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অসুস্থ বিবেচনায় সেলিম সাত্তারকে কারাগারে না পাঠিয়ে হাসপাতালে চিকিৎসার দেওয়ার আবেদন করেন আইনজীবী সালেহ উদ্দিন। আদালত কারাবিধি অনুযায়ী কারাকর্তৃপক্ষকে চিকিৎসা দেওয়ার আদেশ দেন।

এর আগে গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর এম ব্লকের ১১ নম্বর রোডের ৭৭ নম্বরের বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, কোকেন, ক্রিস্টাল, মিথাঅ্যামফিটামিন/আইস, এমডিএমএ, এলএসডি, সিনথেটিক গাঁজা ও সীসা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান বনানী থানায় মামলাটি দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর